Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
ওসি আশরাফুলকে প্রেসক্লাব রামপাল’র সংবর্ধনা

কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ওসি আশরাফুলকে প্রেসক্লাব রামপাল’র সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:51:02 pm, Monday, 6 November 2023
  • 249 বার
বাগেরহাট, সংবাদদাতা
কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হওয়ায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (০৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় প্রেসক্লাব রামপাল’র নেতৃবৃন্দ তাঁকে এ সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহ সভাপতি কবির আকবর পিন্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সহ সাধারণ সম্পাদক মো. শাহাজালাল গাজী, দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মুহিদুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সদস্য আমিনুল ইসলাম নান্টু, সদস্য লায়লা সুলতানা, সদস্য তৌকির আহমেদ, সদস্য হারুন শেখ প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় আরও বেশি আন্তরিকতার সাথে সেবা প্রদানে সচেষ্ট থাকবেন এমন প্রত্যাশা রামপালবাসীর।এ জন্যে সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে রামপালের ১০ ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক বৈঠক করা, জঙ্গিবাদের কুফল সম্পর্কে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক বৈঠক করা, মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান পরিচালনা করে সাফল্য অর্জন করা, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করা, জমিজমা সংক্রান্ত ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করা, বাল্য বিয়ে প্রতিরোধে ও সাইবার নিরাপত্তা আইন সংক্রান্ত বিষয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করা, পুলিশ জনগণের বন্ধু এমন প্রচার প্রচারণা চালিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে আস্থার সৃষ্টি করায় রামপাল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম কৃতিত্বপূর্ণ অবদান রাখেন। এ জন্যে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওসি আশরাফুলকে প্রেসক্লাব রামপাল’র সংবর্ধনা

কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ওসি আশরাফুলকে প্রেসক্লাব রামপাল’র সংবর্ধনা

আপডেট টাইম : 05:51:02 pm, Monday, 6 November 2023