পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাবেক ওসি মো. নুরুল ইসলাম
বাদলের ইন্ধনে দুর্বৃত্তরা মঠবাড়িয়া উপজেলা জাতীয়পার্টি
(এরশাদ) এর সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের পা কুপিয়ে
বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ
সম্মেলনে এ অভিযোগ করেন পঙ্গুত্ব বরণকারী ভুক্তভোগী শফিকুল
ইসলাম।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, মঠবাড়িয়া
থানায় কর্মরত থাকাকালে ওসি নুরুল ইসলাম বাদল আমাকে
(শফিকুল ইসলাম) ২০২১ সালের ২১ জুলাই সন্ধ্যায় মঠবাড়িয়া
থানার এসআই পলাশ চন্দ্র রায়ের মাধ্যমে থানায় ডেকে নিয়ে যান।
থানার ওসির রুমে রাত ১১টার দিকে থানার দালাল সগির মেম্বার এবং
তুষখালী ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান হাওলাদারের ছেলে শামীম
আহমেদ আমাকে ওসির সামনেই মারধর করে। পরে সগির মেম্বারের
কথায় আমাকে মিথ্যা মামলায় জেলহাজতে প্রেরণ করে। ২১ দিন
হাজতবাস করে বের হওয়ার পরেও বিভিন্ন সময়ে তিনি (ওসি)
আমাকে নানাভাবে হয়রানী করতে থাকেন। এসব বিষয়ে আমি
পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, বরিশাল ডিআইজি’র
কাছে লিখিত অভিযোগ দেই। এতে ক্ষিপ্ত হয়ে ওসি বাদল ২০২২
সালের ২৭ সেপ্টেম্বর আমাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি
দেয় এবং বলে যে, সকল অভিযোগ তুলে না নিলে কুপিয়ে আমার
হাত পা কেটে ফেলা হবে। এমনকি প্রাণেও মেরে ফেলার হুমকি দেয়।
এ হুমকি দেওয়ার দু’দিন পরে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর সকাল
সাড়ে ৯টার দিকে ওসি বাদলের ইন্ধনে এবং সগির মেম্বারের
নেতৃত্বে ৬/৭ জন সন্ত্রাসী আমার (শফিকুল) ওপর হামলা করে
কুপিয়ে আমার বাম পা গোড়ালী থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
তারা কুপিয়ে আমার ডান হাতের রগ কেটে ফেলে এবং পেটের ভুড়ি
বের করে ফেলে। এ ঘটনার পরে আমি মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন
থাকার সুযোগে ওসি বাদল আমার বৃদ্ধ মায়ের স্বাক্ষর নিয়ে তারইচ্ছেমত একটি মামলা দায়ের করে এবং পরবর্তীতে চার্জশিটথেকে মামলার এক আসামীকে বাদ দেয়। আমি র্দীর্ঘ ৯ মাসবরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতাল, ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে
চিকিৎসাধীন ছিলাম। বর্তমানে আমি একটি পা হারিয়ে পঙ্গু
অবস্থায় জীবনজাপন করছি।সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম আরও বলেন, আমার এই পঙ্গুত্ব
হওয়ার পিছনে মঠবাড়িয়া থানার তৎকালীন ওসি নুরুল ইসলাম
বাদলের জোরালে ভূমিকা রয়েছে। তিনি মঠবাড়িয়া চাকুরীকালীন
সময়ে সন্ত্রাসীদের লালন পালন করতেন। তার সাহসেই সন্ত্রাসীরা
আমাকে কুপিয়ে পঙ্গু করে দিয়েছে। বর্তমানে নুরুল ইসলাম
বাদল সাতক্ষিরা পুলিশ লাইনে বহাল তবিয়তে রয়েছেন। আমি তার
বিচার দাবী করছি।সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি (এরশাদ) এর পিরোজপুর জেলা
শাখার সদস্য সচিব মো. বসির আহমেদ হাওলাদার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে মঠবাড়িয়া থানার সাবেক
ওসি, বর্তমানে সাতক্ষিরা পুুলিশ লাইনে সংযুক্ত নুরুল ইসলাম
বাদলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল
রিসিভ করেন নি। তাই তার কোন বক্তব্য পাওয়া যায় নি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
সাবেক ওসি নুরুল ইসলাম বাদলের ইন্ধনে জাতীয়পার্টি নেতার পা কুপিয়ে বিচ্ছিন্ন
পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাবেক ওসি নুরুল ইসলাম বাদলের ইন্ধনে জাতীয়পার্টি নেতার পা কুপিয়ে বিচ্ছিন্ন অভিযোগ
-
Reporter Name - আপডেট টাইম : 01:06:09 pm, Tuesday, 7 November 2023
- 469 বার
জনপ্রিয় সংবাদ



















