Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সেমিনার

বাগেরহাটে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সেমিনার অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:11:38 pm, Wednesday, 8 November 2023
  • 225 বার

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটে কিশোর ও তরুণদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতে ও লিঙ্গ ভিত্তিক ন্যায়বিচারের জন্য সুশীল সমাজকে সম্পৃক্ত করার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকালে বাগেরহাটের দশানী ধানসিঁড়ি হোটেলের কনভেসশন সেন্টারে ব্রাকের অধিকার এখানে এখনই প্রকন্প এ সেমিনারের আয়োজন করে।

অধিকার এখানে, এখনই প্রকল্পের বাগেরহাট জেলা স্বমনয়ক এস এম ইদ্রীস আলমের সভাপতিত্বে ও এরিয়া কো-অর্ডিনেটর মো: জিল্লুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগর আলী, ফ্যামিলি প্লানিং ইনস্টেকটর রেজওয়ান আহম্মেদ, জেলা রহিমা খাতুন ও ইয়ুথ মবিলাইজার স্বদেশ রহমান।

সভায় বক্তারা বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যেখানে কিশোর ও তরুণেরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে নিঃসংকোচে কথা বলতে পারে এবং সঠিক তথ্য প্রাপ্তির মাধ্যমে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে।তারা আরো বলেন, তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং লিঙ্গ ভিত্তিক ন্যায়বিচারের জন্য সুশীল সমাজকে সম্পৃক্ত করা গেলেই সমাজের সকল স্তরের যুবক-যুবতী ও কিশোর-কিশোরীদের জন্য এমন একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব যা তাদের যৌন ও প্রজনন অধিকার এবং অ-বৈষম্যমূলক লিঙ্গ প্রকাশের বিষয়ে সচেতন এবং ক্ষমতাবান/ আত্মপ্রত্যয়ী করবে বলে বক্তারা মত ব্যক্ত করেন।

সেমিনারে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং লিঙ্গ ভিত্তিক ন্যায়বিচারের জন্য সুশীল সমাজে বিশেষ অবদান রাখায় ৬ জন ইয়ুথকে সন্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও ১১টি এনজিও’র প্রতিনিধি ৮জন ইয়ুথসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩৫ জন প্রতিনিধি সেমিনারে অংশ নেয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সেমিনার

বাগেরহাটে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : 06:11:38 pm, Wednesday, 8 November 2023