বাগেরহাট প্রতিনিধি
“যৌন হয়রানি বন্ধ করি কিশোরী বান্ধব পরিবেশ গড়ে তুলি” শীর্ষক বাল্যবিবাহ বন্ধে কিশোরী আন্দোলনের ৬ মাস ব্যাপী অনুষ্ঠানের সমাপনী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ই নভেম্বর) সকালে ইউএনএফপিএর অর্থায়নে, কেয়ার বাংলাদেশ এর কারিগরী সহাযোগিতায় বাঁধন মানব উন্নয়ন সংস্থা, আস বাংলাদেশ, বাদাবন সংঘ, শাপলা যুব সংঘ, সুপ্তি মহিলা সংস্থার যৌথ আয়োজনে বাগেরহাট এসি লাহা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
বাগেরহাট যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বাগেরহাট সদর মডেল অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কেয়ার বাংলাদেশের টেকনিকাল কো-অর্ডিনেটর সুরাইয়া সুলতানা, এফপিএবি এর জেলা কর্মকর্তা রওশন আরা এফপিএবি কোঃ অর্ডিনেটর
সীমা আক্তার,মোঃ মুসফিকুর রহমান,মোঃ জাকির হোসেন, এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এনজিও কর্মকর্তা, মিডিয়া কর্মীসহ শতাধিক কিশোরী এতে অংশ নেয়।
এর আগে একটি র্যালী শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে শেষ হয়। এছাড়া ৫ টি সেচ্ছাসেবী বেসরকারি সংগঠনের সংশ্লিষ্ট বিভাগের কর্যক্রমের উপর একটি স্টল সকলের জন্য প্রদর্শন করা হয়।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাল্য বিবাহ বন্ধে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বাল্য বিবাহ বন্ধে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট টাইম : 06:28:36 pm, Wednesday, 8 November 2023
- 315 বার
Tag :
বাল্য বিবাহ বন্ধে
জনপ্রিয় সংবাদ










