মোংলা প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের চরম শেখরে পৌছেছে। কিন্তু বিএনপি চোখে কালো চশমা পড়েছে, তাই তারা দেশের উন্নয়ন চোখে দেখে না।
বুধবার (৮ নভেম্বর) বিকালে ঠোটারডঙ্গা সরকারী প্রা: বি: মাঠ চত্বরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মিঠাখালি ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আ.লীগ ক্ষমতায় এসে রামপাল-মোংলায় যে পরিমাণ উন্নয়ন করেছে বিগত কোনো সরকার তা করেনি। বিএনপি-জামাত তারা শুধু দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে। তারা কোনোদিন দেশের মানুষের কথা ভাবেনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। কিন্তু সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশের মাটিতে থাকায় তিনি বেচে যান। দেশে ফিরে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তায়নে ও দেশের মানুষের উন্নয়নে নিডরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই দেশের উন্নয়ন অবহ্যাত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চাইলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।
মিঠাখালি ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রিতীশ চন্দ্র হালদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হাওলাদার’র সঞ্চালনায় কর্মী সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, সোনাইলতলা ইউপি আ’লীগের সভাপতি হুমাউন কবির, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আবকর হোসেন, পৌর মহিলা আ’লীগের সভানেত্রী মিসেস কামরুন্নাহার হাই, মহিলা আ’লীগ নেত্রী সরবরিয়া খানম দরিয়া, মোংলা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার, সহ হাজারো নেতা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজারো নেতা কর্মী কর্মী সমাবেশে যোগ দেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
মোংলায়কর্মী সমাবেশে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার
-
Reporter Name - আপডেট টাইম : 10:03:03 pm, Wednesday, 8 November 2023
- 268 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















