বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে একাধিক অনিয়মের অভিযোগে মেসার্স জারা এন্টারপ্রাইজ নামে
একটি প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (০৯ অক্টোবর)
দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়
কর্তৃক বাগেরহাটের বাসাবাটি এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে মেসার্স জারা এন্টারপ্রাইজকে বিএসটিআইয়ের
স্টিকার ও বিভিন্ন আমদানিকারকের সিল অবৈধভাবে ব্যবহার করার অপরাধে ভোক্তা
অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০
হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এই আদেশ দেন।
তিনি বলেন, নিয়মিত মনিটরিং অংশ হিসেবে বাগেরহাটের বাসাবাটি এলাকার
মেসার্স জারা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের স্টিকার ও বিভিন্ন আমদানিকারকের সিল অবৈধভাবে ব্যবহার
করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন
প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য
হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
জারা এন্টারপ্রাইজকে অর্ধ লক্ষ টাকা জরিমানা
বাগেরহাটে মেসার্স জারা এন্টারপ্রাইজকে অর্ধ লক্ষ টাকা জরিমানা
-
Reporter Name - আপডেট টাইম : 05:45:03 pm, Thursday, 9 November 2023
- 204 বার
Tag :
অর্ধ লক্ষ টাকা জরিমানা
জনপ্রিয় সংবাদ










