নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
খুলনা মোংলা মহাসড়কের রামপালের রনসেন এলাকায় শুক্রবার ১০ নভেম্বর দুপুর আনুমানিক দুই ঘটিকায় মটরসাইকেল এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেলে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুই জনের একজন মটরসাইকেলের চালক এবং অন্যজন আরোহী ছিলো বলে জানাগেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় খুলনা হতে মোংলা যাওয়ার পথে বেপরোয়া ও দ্রুত গতিতে চালিয়ে খুলনা টু মোংলা গামী একটি প্রাইভেট কার রামপালের রনসেন মাছের আড়ৎ এর সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা নম্বরপ্লেট বিহীন একটি প্লাটিনা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এবং মটরসাইকেলে থাকা যাত্রী গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা রামপাল স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখান কার কর্তব্যরতো চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান এ ঘটনা শোনার সাথে সাথেই সেখানে হাইওয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই মটরসাইকেল চালক বাগেরহাটের ফকিরহাট থানার ভট্রখামার গ্রামের আঃ সত্তারের ছেলে মোঃ রাজ্জক (৩৩) নিহত হয়েছেন। এবং মোটরসাইকেলের যাত্রী বুজরুক কৌড়, গ্রাম থানা- বাগমারা, জেলা- রাজশাহী গুরত্বর মজিবর রহমানের ছেলে মোঃ হারুন-অর- রশীদ (৩৫), মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় প্রাইভেটকার চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
খুলনা মোংলা মহাসড়কে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
-
Reporter Name - আপডেট টাইম : 05:57:04 pm, Friday, 10 November 2023
- 357 বার
Tag :
মটরসাইকেল দুর্ঘটনা
জনপ্রিয় সংবাদ










