বাগেরহাট প্রতিনিধি
ঢাকায় বিএনপির মহাসমাবেশে নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলাম (পারভেজ) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা। শনিবার (১১ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিএনপি- জামায়তের সন্ত্রাসী কর্তৃক দেশ প্রেমিক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকারীদের বিচার ও ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হত্যাকারীদের বিচার ও ফাসির দাবি জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু , বীর মুক্তিযোদ্ধা আমির খসরু, বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মহিদুল ইসলাম মুকিত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডবাগেরহাট জেলার সাধারণ সম্পাদক শিকদার রেজাউল কবির , সহ-সভাপতি খ,ম মাহবুব রহমান বাদল , সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন লিমন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক শাহীন হালদার, সদস্য সচিব কবিরুল ইসলাম নান্নু প্রমূখ।।
বক্তারা বলেন, বিএনপির সমাবেশে যাকে হত্যা করা হয়েছে তার বাবার বাংলাদেশ স্বাধীন যুদ্ধে নেতৃত্ব দিয়ে ছিলেন। তার বাবা যখন যুদ্ধে ছিল তিনি কখনো চিন্তা করেনি তার ছেলে এই স্বাধীন দেশে এত নির্মমভাবে খুন হবে। এ খুনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। কোনো অপশক্তিকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় যেতে দিবে না। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ও স্বাধীনতার স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বিএনপির সমাবেশে পুলিশ হত্যা, বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
-
Reporter Name - আপডেট টাইম : 11:10:33 am, Sunday, 12 November 2023
- 165 বার
Tag :
পুলিশ হত্যা
জনপ্রিয় সংবাদ




















