নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবন সংলগ্ন দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান” উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায়, বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্রেট মোঃ আরিফুল ইসলাম, বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক অসীম কুমার সমাদ্দার, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম, সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম, দুবলারচর রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু, হিন্দু ধর্মীয় নেতা মধুসূদন দাম, সুমন মজুর দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় আগামী ২৫থেকে ২৭ নভেম্বর পর্যন্ত “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান” অর্থ্যাৎ রাস উৎসবের সময় নির্ধারণ করা হয়। রাস উৎসবে ভক্ত-দর্শনার্থীদের যাওয়া-আসা নির্ভিঘ্ন করতে ৫টি রুট নির্ধারণ করা হয়েছে। রুটগুলো হচ্ছে, ঢাংমারী-চাঁদপাই ষ্টেশন-ত্রিকোনা আইল্যান্ড-বলার চর-আলোরকোল, বগী-বলেশ্বর-সুপতি ষ্টেশন-কচিখালী-শেলারচর-দুবলার চর-আলোরকোল, বুড়িগোয়ালিনী, কোবাদক-বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল-হংসরাজ নদী-দুবলার চর-আলোরকোল, কয়রা-কাশিয়াবাদ-খাসিটানা-বজবজা-আড়ুয়া শিবসা-শিবসানদী-মরজাত-দুবলার চর-আলোরকোল, নলিয়ান ষ্টেশন-শিবসা-মরজাত নদী-দুবলার চর-আলোরকোল। এই পাঁচটি রুটে যাওয়া-আসা করতে হবে ভক্ত ও দর্শনার্থীদের। এছাড়া এবার রাসপূর্ণিমা উপলক্ষে কোন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্ত্তণ হবে না, শুধু রাসপূজা ও পুণ্যস্নান হবে। শুধূমাত্র সনাতন ধর্মালম্বীরা এই পূন্যস্নানে অংশগ্রহন করতে পারবেন। পূন্যার্থীদের প্রবেশের সময় পাশ পারমিট গ্রহন করতে হবে। সুন্দরবনে অবস্থানের সময় কোন প্রকার বন্য প্রানি ধরা, খাওয়া ও সংরক্ষন করা যাবে না। পূন্য স্নানের সময় কুমির থেকে সাবধান থাকতে বলেছে আয়োজকরা।
রাস পূর্ণিমা ও পূন্য স্নান উপলক্ষে সুন্দরবনের বন্য প্রাণি রক্ষায় নজর দারি বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
প্রায় দুইশ বছর ধরে সুন্দরবনের দুবলার চর-আলোর কোলে রাস পূজা ও রাস পূর্নিমায় স্নান করে থাকে সনাতন ধর্মালম্বীরা। পরবর্তী এই পূজাই সব ধর্মবর্নের মানুষের উৎসবে পরিনত হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
দুবলায় ‘রাস উৎসবের প্রস্তুতি সভা, যাতায়েত হবে ৫রুটে
সুন্দরবনের দুবলায় ‘রাস উৎসবের প্রস্তুতি সভা, ৫রুটে যাতায়েত হবে
-
Reporter Name - আপডেট টাইম : 12:04:42 pm, Monday, 13 November 2023
- 363 বার
Tag :
রাস উৎসব
জনপ্রিয় সংবাদ




















