Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
নির্বাচন ৭ জানুয়ারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন ৭ জানুয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:42:56 pm, Wednesday, 15 November 2023
  • 396 বার
প্রানের বাগেরহাট ডেক্স,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৫ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। সন্ধ্যায় ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মধ্য দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৯/৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪/৫ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৪/১৫ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২/৩ জানুয়ারি।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রয়োজন হবে। কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হলে নির্বাচনি এলাকার মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত প্রত্যয়ন লাগবে। অবশ্য কেউ অতীতে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করে থাকলে এই বাধ্যবাধকতার দরকার হবে না।
সাংবিধানিক বিধান অনুযায়ী গত পহেলা নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। চলতি একাদশ সংসদের মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। যার ফলে আগামী ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয় ২৩ ডিসেম্বর। গত দশম সংসদ ভোট ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। ২০১৩ সালের ২৫ নভেম্বর ওই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংসদের বাইরে থাকা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তাদের মিত্রসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ওই নির্বাচন বর্জন করে। ওই নির্বাচনে সরকারি ও বিরোধী দলের ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভবনের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী। ভবনের বিভিন্ন ফ্লোরেও পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পোশাকধারী নিরাপত্তা বাহিনীর বাইরেও সাদা পোশাকে সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর তফসিল -১। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ* -৩০ নভেম্বর ২০২৩।

২। মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ* – ০১-০৪ ডিসেম্বর ২০২৩।

৩। মনোনয়ন পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও শুনানি* – ০৬-১৫ ডিসেম্বর ২০২৩।

৪। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ* – ১৭ ডিসেম্বর ২০২৩।

৫। প্রতীক বরাদ্দ* – ১৮ ডিসেম্বর ২০২৩।

৬।* *ভোটগ্রহণ- ০৭ জানুয়ারি ২০২৪, রবিবার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

নির্বাচন ৭ জানুয়ারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন ৭ জানুয়ারি

আপডেট টাইম : 09:42:56 pm, Wednesday, 15 November 2023