স্টাফ রিপোর্টার, মোংলা
মোংলার কৃতি সন্তান মোজাম্মেল হক চৌধুরী ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নবযোগদান করেছেন। গত ১৩ই নভেম্বর ২০২৩ তারিখ তিনি ফটিকছড়ি উপজেলায় নতুন দায়িত্ব ভার গ্রহন করেন ।
১৯৮৮ সালে বাগেরহাট জেলার মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় সেন্ট পলস উচ্চ বিদ্যালয় এ এসএসসি এবং মোংলা কলেজ এ এইচএসসি পাস করার পরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক চৌধুরী আমৃত্যু মোংলা পৌর কমান্ডের কমান্ডার ছিলেন।
বর্তমান পদে যোগদানের আগে তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে কর্মরত ছিলেন। তিনি সহকারী কমিশনার(ভূমি) হিসেবে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা এবং আগ্রাবাদ রাজস্ব সার্কেল এ কর্মরত ছিলেন।
তিনি দেশে সাভারে বিপিএটিসি তে বুনিয়াদি প্রশিক্ষণ, বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্স করেছেন। দেশের বাইরে ভারতের লাল বাহাদুর শাস্ত্রী একাডেমিতে গুড গভর্নেন্স এর বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
মোংলার কৃতি সন্তান মোজাম্মেল হক চৌধুরী ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নব যোগদান
-
Reporter Name - আপডেট টাইম : 06:32:18 pm, Wednesday, 15 November 2023
- 300 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










