Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রামপালে ২৪ লাখ টাকা ব্যায়ে নির্মিত ২ টি পাবলিক টয়লেট দীর্ঘদিন তালাবদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:30:02 pm, Wednesday, 15 November 2023
  • 398 বার
বাগেরহাট, সংবাদদাতা,
রামপাল সদরের খেয়াঘাটে ও পুরাতন বাসস্ট্যান্ডে মোট ২৩ লক্ষ ৭৮ হাজার ৯১১ টাকা ব্যায়ে নির্মিত দুইটি পাবলিক টয়লেট দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় তা কোন কাজেই আসছে না। পথচারীদের স্যানিটেশনের সুবিধার্থে টয়লেট দুইটি নির্মাণ করা হয়। আদৌ পাবলিক টয়লেট দুটি নির্মাণে এত টাকা ব্যায় করা হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডে ও সদর খেওয়াঘাটের জনসাধারণ ও পথচারীদের স্যানিটেশন সমস্যার সমাধানে টয়লেট নির্মাণ প্রকল্প দুইটি বাস্তবায়ন করা হয়েছে। রামপাল উপজেলা এলজিইডি ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে। এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মো. গোলজার হোসেন জানান, ইউটিএনআইডিপি’র প্রকল্পের অধীনে গত ইংরেজি ২০১৯ সালে নির্মাণ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মঞ্জু এন্টারপ্রাইজ খুলনা ১০ লক্ষ ৫৫ হাজার ৯১১ টাকা ব্যায়ে নির্মাণ সম্পন্ন করে। চলতি বছরের জুন মাসে নির্মাণ সম্পন্ন করে তা হস্তান্তর করে। পার্বতীতে টয়লেটসহ টিউবওয়েলটি উপজেলা প্রশাসনের কাছে বুঝে দেওয়া হয়। এরপর সেটি কি অবস্থায় রয়েছে বা মেইনটেইনেসের জন্যে কমিউনিটির কারো কাছে হস্তান্তর করা হয়েছে কি না সেটি তিনি জানাতে পারেননি।
রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন জানান, পল্লী অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অধীনে গত ২০২০ সালে ওয়েলকাম মটরস্ নামরে ঠিকাদারি প্রতিষ্ঠান ১৩ লক্ষ ২৩ হাজার টাকা ব্যায়ে নির্মাণ শুরু করে। গত ইংরেজি ৩১-১২-২০২১ তারিখ নির্মাণ সম্পন্ন করে তা হস্তান্তর করে। এটি স্হানীয় এখলাস গাজী নামের একজন দেখভাল করেন বলে জানা গেছে। তবে তার প্রতিনিধি একরামত দোকান্দার জানান, এখানে লোক সমাগম না থাকায় দিনের অধিকাংশ সময় টয়লেটটি বন্ধ থাকে।
স্থানীয় ও পথচারীরা অভিযোগ করে বলেন, বিপুল পরিমাণ টাকা ব্যায়ে টয়লেট দুইটি নির্মাণ করে তা তালাবদ্ধ রাখা হয়েছে। এতে মানুষের কোন কাজেই আসছে না। পথচারীরা মাঠে ঘাটে যত্রতত্র মলমূত্র ত্যাগ করছে। এতে পরিবেশের দারুণ ক্ষতি হচ্ছে। দ্রুত তালা খুলে পথচারীদের জন্য টয়লেট দুইটি উম্মুক্ত করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা করেছেন পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, প্রকল্প দুটির বিষয়ে তার কাছে কোন রেকর্ড নেই। খোঁজ খবর নিয়ে জানাতে পারবো। তবে তিনি জানান, পাবলিক টয়লেট তালাবদ্ধ থাকার বিষয়টি দুঃখজনক। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করবো। #
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

রামপালে ২৪ লাখ টাকা ব্যায়ে নির্মিত ২ টি পাবলিক টয়লেট দীর্ঘদিন তালাবদ্ধ

আপডেট টাইম : 06:30:02 pm, Wednesday, 15 November 2023