নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণিঝড় ‘মিধিলি’-র প্রভাবে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলার সমূহকে দ্রæত নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ঘূর্নিঝড় ‘মিধিলি’-র আঘাত আনার খবরে প্রস্তুতি সভা করেছে বাগেরহাট জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেনের সভাপতিত্বে অনলাইন প্লাটফরম জুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ আল আসাদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেন, দূর্যোগ মোকাবেলায় জেলায় নগদ ৯ লক্ষ টাকা, ৬৫০ মেট্রিকটন চাল ও ৩৫৯টি ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। ১ হাজার ৯২০ জন সিপিবি সদস্য এবং রেডক্রিসেন্ট, বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের ৫০০ জন সদস্য প্রস্তুত রয়েছে। বিভিন্ন এনজিওকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, জেলা প্রশাসনের জরুরী সভা
ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, জেলা প্রশাসনের জরুরী সভা
-
Reporter Name - আপডেট টাইম : 09:18:42 pm, Thursday, 16 November 2023
- 294 বার
জনপ্রিয় সংবাদ



















