Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
দুবলার চরে শুটকিপল্লিতে ৮৫ লক্ষ টাকার ক্ষতি

ঘূর্নিঝড় মিধিলির প্রভাবে দুবলার চরে শুটকিপল্লিতে ৮৫ লক্ষ টাকার ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:34:41 pm, Sunday, 19 November 2023
  • 274 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
ঘূর্নিঝড় মিধিলির প্রভাবে ভারিবর্ষণ ও ঝড়ো বাতাসে সুন্দরবনের দুবলাসহ বিভিন্ন চরের শুটকির ব্যাপক ক্ষতি হয়েছে। অব্যাহত বৃষ্টি ও রোদ না থাকায় পচে গেছে শুটকি তৈরির জন্য মাচা ও আড়ায় থাকা মাছ। ঝড়ো বাতাসে মাছ শুকানোর আড়া ও মাচা ভেঙ্গেও পেড়েছে। এর ফলে আনুমানিক ৮৫ লক্ষ টাকার শুটকি নষ্ট হয়েছে বলে দাবি জেলে, ব্যবসায়ী ও বন বিভাগের।

শুটকি পল্লীর জেলে আবু তাহের শেখ বলেন, হঠাৎ করে দুই দিনের বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। মাচায় শুকানোর জন্য রাখা অনেক মাছ পচে গেছে। কিছু শুকনো মাছও নষ্ট হয়ে গেছে। অনেক শুকনো মাছ ঝড়ে বালুর মধ্যে পড়ে নষ্ট হয়েছে।
ব্যবসায়ী আবু হানিফ বলেন, ঝড় ও বৃষ্টিতে চরে থাকা বিপুল পরিমান শুটকি নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতে আমরা বড় একটি ধাক্কা খেলাম।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, মিধিলার প্রভাবে ঝড় ও বৃষ্টিতে শুটকি পল্লীতে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। দুবলার চরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হিসেবে মিধিলায় আনুমানিক ৮০ থেকে ৮৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতে হওয়ায় এই ক্ষতি রাজস্ব আদায়ে তেমন প্রভাব পড়বে না। পরবর্তী সময়ে আবহাওয়া অনুকূল থাকলে, ক্ষতি পুষিয়ে নিতে পারবেন জেলেরা বলে দাবি করেন এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

দুবলার চরে শুটকিপল্লিতে ৮৫ লক্ষ টাকার ক্ষতি

ঘূর্নিঝড় মিধিলির প্রভাবে দুবলার চরে শুটকিপল্লিতে ৮৫ লক্ষ টাকার ক্ষতি

আপডেট টাইম : 09:34:41 pm, Sunday, 19 November 2023