Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

সোমবার বেলা ১১টায় হিল্টনের বাড়ি থেকে উত্তোলন করা হবে মাহে আলম’র মরদেহ

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:29:40 pm, Sunday, 19 November 2023
  • 188 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
অবশেষে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা এলাকায় হিলটন নাথের বাড়ি থেকে মাহে আলম’র মরদেহ উত্তোলন করা হচ্ছে। সোমবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় মোংলা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমানের উপস্থিতিতে এই মরদেহ উত্তলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে গেল ৮ নভেম্বর হিল্টন নাথ হিসেবে সমাহিত মরদেহ উদ্ধার করে মাহে আলমের পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খোকন হোসেন ।
থানা পুলিশ ও আদালত সূত্রে জানাযায়, গেল ৭ এপ্রিল সুন্দরবনে মাছ ধরতে যেয়ে নিখোঁজ হয় চিলা এলাকার হিলটন নাথ। অন্যদিকে ১০ এপ্রিল মোংলার বিশিষ্ট ব্যবসায়ী মাহে আলম বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ১৩ এপ্রিল সুন্দরবনের করমজলে একটি অজ্ঞাতনামা মরদেহ পাওয়া যায়। হিলটন নাথের মা বিথিকা নাথের দাবির প্রেক্ষিতে ১৪ এপ্রিল দাকোপ থানা পুলিশ ময়নাতন্দন্ত শেষে অজ্ঞাতনামা মরদেহটি তার কাছে হস্তান্তর করে। হিলটন নাথ হত্যার বিষয়ে খুলনার দাকোপে এবং মাহে আলম নিখোঁজ বিষয়ে বাগেরহাটের মোংলা থানায় দুটি পৃথক মামলা হয়।
পরে নিখোঁজ হওয়া ব্যবসায়ী মাহে আলম’র ছেলে সুমন রানার দাবীর প্রেক্ষিতে খুলনার সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত হিলটন হিসেবে সমাহিত মরদেহটির ডিএনএ পরীক্ষার আদেশ দেন। হিলটন নাথের মা বীথিকা নাথ এবং মাহে আলমের ছেলে সুমন রানার ডিএনএ টেস্ট’র প্রেক্ষিতে গেল ১ আগস্ট প্রকাশিত “ডিএনএ পরীক্ষায় সুদৃঢ় ভাবে প্রমানিত হয় যে, অজ্ঞাত মরদেহ হিলটন নাথের নয়। ডিএনএ পরীক্ষায় আরও প্রমানিত হয় যে, অজ্ঞাত মৃত দেহ সুমন রানার জৈবিক পিতা। অর্থ্যাৎ মাহে আলম’র”। তবে সুন্দরবনে নিখোজ হিল্টন নাথ কি হল, সে কি বেঁচে আছে, না মারা গেছে, মারা গেলে তার মরদেহ কি হয়েছে এ নিয়ে জল্পনা কল্পনা চলছে মোংলা জুড়ে।
মাহে আলমের ছেলে সোহেল রানা বলেন, আগামীকাল বেলা ১১টায় আমার বাবার মরদেহ উত্তোলন করা হবে। পুলিশ আমাদের কাছে বাবার দেহ হস্তান্তর করলে, দুপুরে মুসলিম রীতি অনুযায়ী জানাজা শেষে দাফন করা হবে বলে জানান তিনি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছউদ্দিন বলেন, আদালতের নির্দেশে আমরা মরদেহ উত্তোলনের প্রস্তুতি সম্পন্ন করেছি। মোংলা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমানের উপস্থিতিতে এই মরদেহ উত্তোলন করা হবে। মাহে আলমের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে। মরদেহ উত্তোলন শেষে হস্তান্তর প্রক্রিয়া শেষ হলে আদালতকে লিখিতভাবে জানানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

সোমবার বেলা ১১টায় হিল্টনের বাড়ি থেকে উত্তোলন করা হবে মাহে আলম’র মরদেহ

আপডেট টাইম : 09:29:40 pm, Sunday, 19 November 2023