Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:46:04 pm, Monday, 20 November 2023
  • 320 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে যাত্রিবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে হোসেন শেখ ওরফে কাজল (২৭)
নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) সকাল
সাড়ে ৯ টার দিকে পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের কচুয়া উপজেলার শিবপুর
নামকস্থানে মোটরসাইকেলটিকে চাপা দেয় দূরপাল্লার বাস হামিম পরিবহন।
মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার
করে হাসপাতালে নেওয়ার পথে হোসেন শেখ ওরফে কাজল মারা যায়।

নিহত হোসেন শেখ কাজল বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর
পোলঘাট এলাকার আব্দুস সাত্তার শেখের ছেলে। তিনি মোরেলগঞ্জ উপজেলার
পাঁচগাও এলাকায় ইসমালী ব্যাংক বাংলাদেশের এজেন্ট আউটলেটে চাকুরী করতেন।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,
পিরোজপুর-বাগেরহাট মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মোরেলগঞ্জ
যাচ্ছিলেন কাজল। কচুয়া উপজেলার শিবপুর পৌছালে বিপরীত দিক থেকে আসা
দূরপাল্লার বাস হামিম পরিবহন কাজলকে চাপা দেয়। পরে গুরুত্বর অবস্থায় হাসপাতালে
নেওয়ার পথে কাজলের মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে কাজলের মরদেহ পরিবারের
কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও সহযোগি পালিয়ে গেলেও, বাসটিকে জব্দ করা
হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : 05:46:04 pm, Monday, 20 November 2023