Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:31:01 am, Wednesday, 22 November 2023
  • 344 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে ব্যবসায়ী রুবেল ফকির হত্যা মামলায় রাজু ফকির (২২) নামের এক যুবককে
যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় বাগেরহাট জেলা ও দায়রা জজমোহাঃ রবিউল ইসলাম এই রায় দেন। সেই সাথে আসামীকে আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া এই মামলার অন্য ১০ আসামীকে বেখসুর খালাস দিয়েছেআদালত। রায় ঘোষনার সময় আসামীরা উপস্থিত ছিলেন।দন্ডাদেশপ্রাপ্ত রাজু ফকির চিতলমারি উপজেলার খিলিগাতি গ্রামের রেজাউল ফকিরের ছেলে। হত্যার শিকার রুবেল ফকির একই গ্রামের মৃত মোহসিন ফকিরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২ মে রাতে চিতলমারি উপজেলার খিলিগাতি বাজার এলাকায় ব্যবসায়ি রুবেল ফকিরের সাথে পাওনা টাকা নিয়ে বাক বিতন্ডা হয় রাজু ফকিরের। এক পর্যায়ে রাজু ফকির ক্রিকেট
খেলার স্টাম্প দিয়ে রুবেলের মাথায় আঘাত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় রুবেল ফকিরকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ৩
মে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে রুবেলের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের মা শিরিনা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় রেজাউল ফকিরসহ ১০-১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। একই বছর ২৭ আগস্ট জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ রেজাউল করিম ১২ আসামীর বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। আদালত চার্জ গঠনের সময় এক আসামীকে অব্যাহতি প্রদান করেন।এই মামলায় বাদী পক্ষের আইনজীবী সরকারি কুশলী মোহাম্মাদ আলী। আসামী পক্ষের আইনজীবী ছিলেন
ফয়সাল আরেফিন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট টাইম : 10:31:01 am, Wednesday, 22 November 2023