মোঃ সোহরাব হোসেন রতন বাগেরহাট,
বনবিভাগের দপ্তরে হামলা চালিয়ে আটক ১৯ জেলেকে চিনিয়ে নিয়েছে চোরাকারবারী অপর সদস্যরা। মঙ্গলবার(২১ নভেম্বর) রাত সাড়ে ৭ ঘটিকার সময় সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে এহামলার ঘটনা ঘটে। এই দিন ভোরে সুন্দরবনের পাশ-পারমিট ছাড়া নিয়ন বর্হিঃভূত ভাবে কাঁকড়া আহরন ও পরিবহনের অভিযোগে ওই জেলেদের আটক করে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসের বনরক্ষিরা।
চাঁদপাই ফরেষ্ট অফিসের এসও মোঃ আনিসুর রহমান ও সেকেন্ড অফিসার জাকির হোসেন জানান,নিয়ম বহিভ’ত ভাবে সুন্দরবন থেকে কাকড়া আহরন ও পরিবহনের দায়ে ২১ নভেম্বর মঙ্গলবার ভোরে একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ৫টি নৌকায় থাকা ৮০ ক্যারেট কাঁকড়াসহ ২৫ জেলেকে আটক করে বন বিভাগ। এর পর দুপুরে তাদেরকে আনা হয় বন বিভাগের কার্যালয়ে। বিষয়টি উর্দ্ধোতন কতৃপক্ষ বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) কে জানাননো হয়। উর্দ্ধোতন কতৃপক্ষ জব্দ করা কাকড়া গুলো নদীতে অবমুক্ত করার নির্দেশদেন। এর পর সকল প্রক্রিয়া সম্পর্ণ করে সন্ধ্যায় কাকড়া অবমুক্ত করতে গেলে চোরকারবারী ইসমাইল হোসেন ওরফে লিটন গাজীর নেতৃত্বে ২০০/৩০০ জনের একটি চোরাকারবারী দল ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে বন বিভাগের কার্যালয়ে। এ সময় সরকারী টাকা ও প্রয়োজনীয় ডকুমেন্টসহ নিজেরদের নিরাপর্ত্তায় রাজস্ব রুমে অবস্থান নেয় বন কর্মিরা। এসুযোগে বন বিভাগের একটি কক্ষের জানালা ভেঙ্গে আটক ১৯ জেলেকে চিনিয়ে নেয় হামলাকারীরা। দ্রæত ঘটনাস্থলে চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ এর নেতৃত্বে একটি ইউনিট সেখানে উপস্থিত হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে বন বিভাগের অফিসে হামলা ও আটক জেলেদের চিনিয়ে নেওয়ার ঘটনায় কেউ আটক হয়নি। এঘটনায় বন বিভাগের দায়িত্বরতদের মধ্যে আতংক বিরাজ করছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বন বিভাগের অফিসে হামলা
মোংলায় বন বিভাগের অফিসে হামলা আটক ১৯ জেলে ছিনতাই
-
Reporter Name - আপডেট টাইম : 09:46:20 pm, Wednesday, 22 November 2023
- 203 বার
Tag :
জেলে ছিনতাই
জনপ্রিয় সংবাদ



















