নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে কৃষিপন্যের বিপনন সহজ করতে কৃষক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে বাগেরহাট শহরের নূর মসজিদ মোড়স্থ কৃষি বিপনন কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাসুদ করিম। বাগেরহাট জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, কৃষি বিপনন অধিদপ্তরের হিসাব রক্ষন কর্মকর্তা নাজগীর আহমেদ, বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসলাম মোল্লা, সাংবাদিক এসএস শোহানপ্রমুখ।সভায় কৃষি পন্যের বহুমুখী ব্যবহার, কৃষকদের পন্যের সহজ বিপনন ও সংরক্ষনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষি বিপনন অধিদপ্তরের পক্ষ থেকে স্থানীয়দের উৎপাদিত পন্য বাজারজাত করণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাসুদ করিম বলেন, কৃষকদের উৎপাদিত পন্য সঠিক মূল্যে বাজারজাত করা অতি জরুরী। বাগেরহাটে যেহেতু শসা, টমেটো, করল্লা, লাউ, কুমরাসহ বিভিন্ন সবজির ব্যাপক উৎপাদন হয়। চাষীরা যাবে এসব পন্য খুব সহজে এবং সঠিক মূল্যে বিপনন করে লাভবান হতে পারেন সে জন্য আমরা চেষ্টা করব। কৃষক ও উদ্যোক্তাদেরও নতুন নতুন বাজার অনুসন্ধ্যানের পরামর্শ প্রদান করেন এই কর্মকর্তা।
সভায়, কৃষি পন্য নিয়ে কাজ করা ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী ও কৃষকরা অংশগ্রহন করেন। সভা শেষে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে একটি করে তালগাছের চারা বিতরণ করা হয়। এর আগে শহরের যদুনাথ স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে তাল গাছের চারা রোপন করেন মহাপরিচালক মোঃ মাসুদ করিম।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে কৃষিপন্যের বিপনন সহজ করতে মতবিনিময় সভা
-
Reporter Name - আপডেট টাইম : 06:40:04 pm, Friday, 24 November 2023
- 192 বার
Tag :
মতবিনিময় সভা
জনপ্রিয় সংবাদ




















