Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মনোনয়ন পেয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:19:06 pm, Tuesday, 28 November 2023
  • 264 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি।এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোঃ মোশারফ হোসেন, এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মিলন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মোজাম্মেল হক মোজাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ দলীয় নেতাকর্মীদের নিয়ে বাগেরহাটের খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন । বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, মোরেলগঞ্জ-শরণখোলার উন্নয়ন এবং দলকে সংগঠিত করতে সকলকে সাথে নিয়ে কাজ করব। আগামী দিনগুলোতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করব। সেই সাথে সাধারণ মানুষের কল্যানে কাজ করব। আশাকরি সকলকে সাথে নিয়ে মোরেলগঞ্জ-শরণখোলার উন্নয়ন করতে পারব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মনোনয়ন পেয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ

আপডেট টাইম : 10:19:06 pm, Tuesday, 28 November 2023