বাগেরহাট প্রতিনিধি
প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা(৪৫) নামের এক ভ্যান চালক নিখোজের ৫দিন পরে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান (রহঃ)-এর মাজার সংলগ্ন দীঘি থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে দীঘির পূর্ব পাড় দিয়ে এই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিধেয় পোষাক সোয়েটার, জামা ও লুঙ্গি দেখে মৃতের পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।
উদ্ধার হওয়া মরদেহ প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে। বৃহস্পতিবার (৩০ নবেম্বর) দুপুরে বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি তিনি। পরে শুক্রবার (০১ ডিসেম্বর) রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন স্ত্রী দিপিতা রানী দাস।এদিকে মরদেহ উদ্ধারের খবরে দীঘির পূর্ব পাড়ে উৎসুক জনতা ভীড় জমায়। দীঘির পূর্বপাড়ের বাসিন্দা সুমনা আক্তার জুথি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে থালা-বাসন ধোয়ার জন্য বাড়ির সামনে থাকা দীঘির ঘাটে যাই। তখন দীঘির মধ্যে অনেক দূরে একটি মরদেহ ভাসতে দেখি। পরবর্তীতে সবাইকে জানাই।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মটদেহটি উদ্ধার করেছি। মরদেহের বেশির ভাগ অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে ৫-৬দিন আগে মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
ওসি আরও বলেন, নিহতের বাবা পরিতোষ কুমার দাস ও ভাই থানায় এসেছেন। শরীরের কাপড় দেখে নিহতকে ভ্যান চালক প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা হিসেবে শনাক্ত করেছেন তার বাবা পরিতোষ কুমার দাস। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মাজার-এর দীঘি থেকে মরদেহ উদ্ধার
বাগেরহাটে ভ্যান চালক নিখোজের ৫ দিন পরে মাজার-এর দীঘি থেকে মরদেহ উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : 02:00:02 pm, Tuesday, 5 December 2023
- 356 বার
Tag :
মরদেহ উদ্ধার
জনপ্রিয় সংবাদ




















