বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে রাজনৈতিক সৌহার্দ্য এগিয়ে নিতে অঙ্গীকার করেছেন রাজনীতিবিদ, যুব সমাজ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) শহরের ধানসিঁড়ি রেস্তোরা মিলনায়তনে অনুষ্ঠিত ‘রাজনৈতিক সৌহার্দ্যে সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা থেকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।
দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সদস্যদের নিয়ে গঠিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) -এর উদ্যোগে এফ সি ডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল অ্যাকাউন্টাবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেইস) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
এমএএফ বাগেরহাটের আহব্বায়ক বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফা খাতুন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা সহিদুল ইসলাম বাবলু, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. লুনা সিদ্দিকি, যুবদল নেতা এ্যাড. সাজ্জাদ হোসেন, মোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ইলেকটোরাল প্রোগ্রাম এসিস্টেণ্ট সিলমী সাদিয়া।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি এতে অংশ নেন জেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরাও। কর্মশালায় রাজনৈতিক সৌহার্দ্যের ধারণা এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতি চর্চার গুরুত্ব ও কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী দিনে বাগেরহাটে রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গিকার করেন বিভিন্ন রাজনৈতিক ।#
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
রাজনৈতিক সৌহার্দ্য বৃদ্ধিতে কর্মশার্লা
বাগেরহাটে রাজনৈতিক সৌহার্দ্য বৃদ্ধিতে কর্মশার্লা
-
Reporter Name - আপডেট টাইম : 02:58:42 pm, Tuesday, 5 December 2023
- 180 বার
জনপ্রিয় সংবাদ



















