Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি, বাড়ছে ঠান্ডা

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:59:12 pm, Thursday, 7 December 2023
  • 253 বার

বাগেরহাট প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে গতকাল রাত থেকে থেমে থেমে গুড়ি গুড়ি হচ্ছে। যা চলতে পারে আরও একদিন। তবে এর প্রভাবে শীতকালিন সবজির কোন ক্ষয়ক্ষতি না হলেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে বলে জানিয়েছে মোংলা আবহাওয়া অফিস।
মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ জানান, উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে বাগেরহাট জেলা জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে।
এদিকে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে জেলার খেটে খাওয়া মানুষ। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। সেই সাথে বাড়ছে শীতের তীব্রতা। ফলে শীত কাপুড়ের দোকানে ভীড় করছেন সব বয়েসের মানুষ।
বাগেরহাট শহরের রিক্সা চালক কালাম শেখ বলেন, গতকাল রাত থেকে তীব্র বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। পেটের দায়ে সকালে রিক্সা নিয়ে বের হয়েছি। গুড়ি গুড়ি বৃষ্টির সাথে অনেক ঠান্ডা পরতে শুরু করেছে। কষ্ট হচ্ছে, কিন্তু উপায় নেই। ছেলে-মেয়ের মুখে খাবার তো তুলে দিতে হবে।
অপরদিকে, বাগেরহাটে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হলেও এর প্রভাবে শীতকালিন সবজির কোন ক্ষতি হবে না বলে জানিয়েছেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার। তিনি জানান, এই মহুর্তে মাঠে শীতকালিন টমেটো, বাধাকপি, লাল সাক, ফুলকপিসহ বিভিন্ন সবজি রয়েছে। এই বৃষ্টিতে এসব সবজির কোন ক্ষতির আশংকা নেই। তবে বৃষ্টির পরিমান বাড়লে ক্ষতি হবে সবজির।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি, বাড়ছে ঠান্ডা

আপডেট টাইম : 02:59:12 pm, Thursday, 7 December 2023