বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চাঞ্চল্যকর ভ্যানচালক ওবায়দুল সিকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইমরান শেখকে (২২) গ্রেফতার করে র্যাব ৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। বৃহস্পতিবার ভোরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে গ্রেফতারের পর আসামীকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব। গ্রেফতারকৃত ইমরান শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের মুনসুর শেখের ছেলে। র্যাব ৬ জানায়, বিগত ২০১৬ সালের ৬ মে ভ্যান ছিনতাই করে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজলোর দাসখালি গ্রামের ভ্যানচালক ওবায়দুল সিকদারকে (৩০) হত্যা লাশ একটি বাগানে ফেলে রেখে ঘাতকরা পালিয়ে যায়। এঘটনার একদিন পর নিহতের বাবা জহর সিকদার বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘাতকদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পর সাক্ষ্যপ্রমান শেষে গত ২৩ নভেম্বর পলাতক আসামী ইমরান শেখসহ দুইজনকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবজ্জীবন সাজা প্রদান করেন। ওবায়দুল সিকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাব ৬ এর স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে ইমরান শেখকে গ্রেফতার করে। গ্রেফকাকৃত আসামীকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
বাগেরহাটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
-
Reporter Name - আপডেট টাইম : 03:01:39 pm, Thursday, 7 December 2023
- 159 বার
জনপ্রিয় সংবাদ




















