নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন খুলনা-বাগেরহাট মহাসড়কে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও দুদকের আয়োজনে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, দুদকের উপ-পরিচালক শাহরিয়ার জামিল, জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক অসীম কুমার সমাদ্দার প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি শুধু দেশ ও মানুষের ক্ষতি করে না। যে দুর্নীতি করে সেও পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হয়। শুধু সরকারি কর্মকর্তারাই যে দূর্নীতি করে তা নয়, বর্তমানে ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেনিপেশার মানুষ দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। আপনি যদি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, সেটাও দুর্নীতির মধ্যে পড়ে। এজন্য আইন প্রয়োগ করা হয়। তারপরও শুধু আইনের ভয় নয়, নৈতিকতার জায়গা থেকেও আমাদের দুর্নীতি থেকে দূরে থাকার আহবান জানান বক্তারা।এসব অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসন, সরকারি পিসি কলেজ, মহিলা কলেজ, বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন। অংশগ্রহনকারীরা দুর্নীতি না করার শপথ গ্রহন করেন।
এদিকে সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাটের উদ্যোগে পৃথকভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই শ্রোগান নিয়ে বেলা সাড়ে ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে সনাকের উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাব মিলনায়তনে সনাক সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এসময়, আরও বক্তব্য দেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজ আল-আসাদ, দুর্নীতি দমন কমিশন, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আসাদুজ্জামান, সনাকের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপকমিটির আহবায়ক প্রফেসর চৌধুরী আব্দুর রব, দুদকের আইনজীবি অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি বর্তমানে প্রতিটি ক্ষেত্রে বিরাজমান। দুর্নীতির বিস্তৃতি এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে সাধারন মানুষ সাহস পাচ্ছে না। দুর্নীতি সাধারন মানুষ করেনা। যারা ক্ষমতায় কিংবা দায়িত্বে থাকেন তাদের মাধ্যমে দুর্নীতি হয়ে থাকে। বড় বড় দুর্নীতি, অর্থ পাচার দেশের অর্থনীতি দুর্বল করে ফেলছে। তাই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই পরিবার থেকে শুরু করতে হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
-
Reporter Name - আপডেট টাইম : 04:45:50 pm, Saturday, 9 December 2023
- 279 বার
Tag :
দুর্নীতিবিরোধী দিবস
জনপ্রিয় সংবাদ




















