নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে আসা হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল চত্বরে শিশুদের মাঝে সাব্বির আহমেদ রনির উদ্যোগে এই পোশাক বিতরণ করা হয়। নতুন পোষাক পেয়ে খুশি শিশু ও শিশুদের অভিভাবকরা।এসময় বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া পারভীন, বাগেরহাট জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিয়াউল আদনান রুমেল, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ, মাহানূরমীম,পাভেল হোসেন, মোঃ নাঈম উপস্থিত ছিলেন। এসময়, এক বছর বয়সী ৬৮ জন শিশুকে নতুন পোশাক দেওয়া হয়।মানবিক সহায়তাকারী সাব্বির আহমেদ রনি বলেন, অনেক হতদরিদ্র শিশুরা প্রয়োজনীয় পোশাক কিনতে পারেনা। আমরা উদ্যোগ নিলাম হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে এরকম কিছু শিশুদের নতুন পোশাক উপহার দেওয়ার। বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ ভাই আমাদের সহযোগিতায় সাড়া দেয়। আমরা কয়েকজন তরুণ মিলে উদ্যোগ নিয়ে থাকি এই পোশাক বিতরণের। আমাদের মত যদি অন্যরাও এগিয়ে আসে তাহলে পিছিয়ে পড়া মানুষেরা সামনের দিকে এগিয়ে আসতে পারবে।বিশিষ্ট ব্যবসায়ীরা আহমেদ বলেন,তরুণপ্রজন্মের কাছে ছোট উদ্যোগগুলোই এক সময়ে বড় আকারের রুপ নিবে বলে আশা করি । আজ আমাদের এই পথ চলা আগামীতে বড় পরিবর্তন আনতে চেষ্টা করবে।বাগেরহাট জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিয়াউল আদনান রুমেল বলেন, পৌষ মাসের প্রথম দিনেই, তরুন যুবকদের এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। শীতকালে যে সকল শিশুরা পোশাক পেয়েছে তারা আসলে গরীব। এভাবে যদি বিভিন্ন বিত্তশালীরা গরিব ,অসহায় মানুষের এসে দাড়ায় তাহলে সমাজের চিত্রটা বদলে যাবে যাবে ।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
চিকিৎসাধীন শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ
বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ
-
শিশুদের মাঝে নতুন পোশাক - আপডেট টাইম : 03:17:31 pm, Wednesday, 13 December 2023
- 445 বার
Tag :
শিশুদের মাঝে নতুন পোশাক
জনপ্রিয় সংবাদ




















