নিজস্ব প্রতিবেদক,
বাগেরহাট-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের ভাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিনের ছেলে আওয়ামী লীগের মনোনী প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় দ্বিতীয় বারের মত এমপি পদে বাগেরহাট -২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেছেন। বাগেরহাট ও সদর থানার (বাগেরহাট -কচুয়া) ২টি পৌরসভার নান্দনিক উন্নয়নের পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে জনগণর ম্যানডেট হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন শেখ তন্ময় । গত রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ভোটারদের উপস্থিতি ও উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ৩ দিন পর গত বৃহস্পতিবার (১০জানুয়ারি ) নতুন নির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শেষ করে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন বাগেরহাট -২ আসনের তরুণ প্রজন্মের আইকন এমপি শেখ সারহান নাসের তন্ময় এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাগেরহাট-কচুয়া অঞ্চলের রাস্তা-ঘাট এলাকার পানির সমস্যা আছে পদ্মা সেতু হওয়ার কারনে রাজধানীর সাথে এলাকার সংযুক্ত হয়েছে। সংযুক্ত হওয়ার পরবর্তী সময় আমাদের যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে ছোট ছোট পৌরসভা কি’বা ইউনিয়নের রাস্তা-ঘাট পানির সমস্যা খাল খননের কাজগুলি রয়েছে তা এবার করতে চাই। শেখ তন্ময়ের কাছে জানতে চাওয়া হয় আপনি যে তরুন প্রধানমন্ত্রী যদি আপনাকে নতুন মন্ত্রীত্বে আনা হয় সেক্ষত্রে আপনি কি প্রস্তুত? তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যে দ্বায়িত্ব দিবেন সে দ্বায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছি (ইনশাআল্লাহ)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্ভর করে আর আমি বেশির ভাগ খোলামেলা কাজ করতে চাই, ব্যাক্তিগত ভাবে আমার এলাকায় আমি বেশির ভাগ কাটাতে চাই আগামী ৫ বছর। আমার এলাকায় কিছু লবণান্ত পানির একটা বড় সমস্যা আছে যে কারনে খাবার পানির সমস্যা সমাধান যেদিন হবে বাকিটা আমরা জনগনের আশা পূরণ করবো।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
অসম্পূর্ণ কাজগুলি এবার সম্পূর্ণ করতে চাই: শেখ তন্ময়
“দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত” বাগেরহাটের অসম্পূর্ণ কাজগুলি এবার সম্পূর্ণ করতে চাই: শেখ তন্ময়
-
Reporter Name - আপডেট টাইম : 03:37:49 pm, Saturday, 13 January 2024
- 218 বার
জনপ্রিয় সংবাদ




















