বাগেরহাট প্রতিনিধি,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর সহিংসতার প্রতিবাদে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে, হরিসভা মন্দিরের সামনে এবং সাধনার মোড়ে এই মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র।সাধারণ সম্পাদক মধুসূদন দামের সঞ্চলনায় এ সময় আরও বক্তব্য দেন রবীন বিশ্বাস, অম্বরিশ রায়, বাবুল সরদার, মোহন হালদার, প্রদীপ বসু সন্তু, অশোক সাহা, পপুলার কান্তি রায়,কাবেরী হালদার, মিহির দাস, লিটু দাস, অনিক সাহা সনো, গৌরাঙ্গ সাহা, সুমন দাস, নিভাষ বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। কিন্তু কতিপয় ব্যক্তি দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন এলাকায় নিরীহ মানুষের ওপর হামলা অত্যাচার করছে, যা কোন অবস্থাতেই কাম্য নয়। তাই সম্প্রীতি সুরক্ষার স্বার্থে এসব হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মানববন্ধন
বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মানববন্ধন
-
Reporter Name - আপডেট টাইম : 03:43:17 pm, Sunday, 21 January 2024
- 276 বার
Tag :
সাম্প্রদায়িক সম্প্রীতি
জনপ্রিয় সংবাদ










