নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ সেবা প্রদানের মানসিকতা নিয়ে কাজ করার আহবান জানিয়েছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে করে তিনি বলেন,মনে রাখতে হবে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। সেবা গ্রহীতাদের শতভাগ সেবা প্রদান করাই আপনাদের কাজ। একজন সেবা গ্রহীতাও যেন সরকারী দপ্তরের সেবা বঞ্চিত না হয় এসব বিষয়ে আন্তরিক থাকার নির্দেশ দেন।সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানানোর পরে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, সরকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















