চিতলমারী প্রতিনিধি
ইউপি সদস্য রক্ষার কথা বলে বিশাল সালিস বৈঠক করলেন। বৈঠক শেষে জরিমানা হিসেবে আদায় করলেন নগদ টাকা ও স্বর্ণালঙ্কর। ভরা বৈঠকে দায়িত্ব নিলেন গৃহবধূকে (২৩) সম্মানের সাথে বাড়ি পৌঁছে দেওয়ার। কিন্তু রক্ষক ইউনিয়ন পরিষদ সদস্য পথিমধ্যে ওই গৃহবধূর শ্লীলতাহানী ঘটান। মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে ভূক্তভোগী গৃহবধূর এসব অভিযোগে করা মামলায় সালিসদার ইউনিয়ন পরিষদ সদস্য অপূর্ব কুমার মন্ডল (৩৭) ওরফে নিত্যা এখন শ্রীঘরে (জেল হাজতে)। আর ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলায়। অপূর্ব কুমার মন্ডল উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য ও চরবানিয়ারী গ্রামের ব্রজেন্দ্র নাথ মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, সোমবার (২৯ জানুয়ারী) ইউনিয়ন পরিষদ সদস্য অপূর্ব কুমার মন্ডল সালিসদার এবং রক্ষাকর্তা হয়ে ওই গৃহবধূকে সাথে নিয়ে তার স্বামীর বাড়ি খুলনার রূপসা উপজেলার একটি গ্রামে যান। সেখানে গিয়ে দীর্ঘ সময়ের সালিস বৈঠক শেষে নগদ ২০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ও রুপার অলঙ্কার জরিমানা আদায় করেন। ভরা বৈঠকে দায়িত্ব নেন গৃহবধূকে সম্মানের সাথে বাড়ি পৌঁছে দেওয়ার। কথামত গৃহবধূকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে চিতলমারীর উদ্দেশ্যে রওনা দেন। এ সময় রাত ৮ টার দিকে চিতলমারী উপজেলার বাখেরগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে রক্ষক অপূর্ব কুমার মন্ডল ওই গৃহবধূর শ্লীলতাহানী ঘটায়। পরে গৃহবধূর ডাক-চিৎকারে এলাকাসি ছূটে এসে অপূর্ব কুমার মন্ডলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ভূক্তভোগী গৃহবধূ বাদী থানায় (১১ নং) মামলা দায়ের করেছেন।
মামলার বাদী ওই গৃহবধূ বলেন, ‘অপূর্ব কুমার মন্ডল নিত্যা সম্পর্কে আমার দাদু হয়। সে আমার মানসম্মান এবং স্বামী সংসার রক্ষার কথা বলে আমাকে রূপসায় নিয়ে যান। রক্ষকর্তা হয়ে সে আমার শ্লীলতাহানী করেছে। সেই সাথে সংসারও ভেঙেছে। আমি ওর উপযুক্ত বিচার চাই।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন জানান, গৃহবধূ বাদী হয়ে অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রুজ্জু করা হয়েছে। আটককৃত অপূর্ব কুমার মন্ডলকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
রক্ষক থেকে ভক্ষক ইউপি সদস্য শ্রীঘরে
‘রক্ষক থেকে ভক্ষক, ইউপি সদস্য শ্রীঘরে
-
Reporter Name - আপডেট টাইম : 03:24:33 pm, Tuesday, 30 January 2024
- 286 বার
Tag :
রক্ষক থেকে ভক্ষক
জনপ্রিয় সংবাদ



















