বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও বই বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে সরুইস্থ বাগেরহাটের জেলা সরকারি গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ আল আসাদ।আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, জেলা সরকারি গ্রন্থগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ।পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার হিসেবে বই ও সনদ পত্র বিতরণ করা হয়।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















