Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
মিথ্যা মামলা থেকে খালাস পেলেন তাতী লীগ নেতা

বাগেরহাটে মিথ্যা মামলা থেকে খালাস পেলেন তাতী লীগ নেতা আইনজীবী রানা, নেতাকর্মীদের শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:52:54 pm, Monday, 5 February 2024
  • 674 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে অপরাধ প্রমানিত না হওয়ায় মিথ্যা মামলা থেকে বেখসুর খালাস পেয়েছেন জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক আইনজীবী ফকির ইফতেখারুল ইসলাম রানা। অপরাধ প্রমানিত না হওয়ায় সোমবার (০৫ ফেবুয়ারি) দুপুরে নারী ও শিশু নিরর্যাতন ট্রাইবুনাল আদালত-১-এর বিচারক এস এম সাইফুল ইসলাম এই রায় ঘোষনা করেন।জানাযায়, ২০২২ সালের ০১ এপ্রিল আইনজীবী ফকির ইফতেখারুল ইসলাম রানার নামে ধর্ষণ মামলা করেন রুমা বেগম নামের এক নারী। পরের দিন ২ এপ্রিল বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। তবে প্রথম থেকেই মামলাটিকে পরিকল্পিত ও মিথ্যা দাবি করে আসছিলেন এই আইনজীবী।বেখসুর খালাস পাওয়া আইনজীবী ফকির ইফতেখারুল ইসলাম রানা বলেন, পুলিশ হেফাজতে আসামী নির্যাতনের অভিযোগ এনে বাগেরহাট মডেল থানার তৎকালীন সদস্য এস আই শরিফুল ইসলামের বিরুদ্ধে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি মামলা করেন। ওই মামলার আইনজীবী ছিলাম আমি। মামলাটি প্রত্যাহারের জন্য এস আই শরিফুল ইসলাম আমাকে নানা ভাবে চাপ দিচ্ছিলেন। রাজি না হওয়ায় তিনি আমাকে অন্যায়ভাবে আটক করেন। তাতেও আমি রাজি না হওয়ায়, রুমা বেগম নামের এক নারীকে বাদী করে আমার নামে ধর্ষণ মামলা দেয়। পরে ওই ধর্ষণ মামলায় আামাকে আদালতে সোপর্দ করা হয়।ফকির ইফতেখারুল ইসলাম রানা আরও বলেন, আমাকে হয়রানি করার উদ্দেশ্যেই এসআই শরিফুল ইসলাম এই মামলাটি করিয়েছেন। অপরাধ প্রমানিত না হওয়ায় আদালত আমাকে বেখসুর খালাস দিয়েছেন। আমি ন্যায় বিচার পেয়েছি, আসলে সত্যের জয় সব সময় হয়। মিথ্যা মামলার বাদী ও ষড়যন্ত্রক্রাীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।এদিকে মিথ্যা মামলায় বেখসুর খালাস পাওয়ায় জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক আইনজীবী ফকির ইফতেখারুল ইসলাম রানাকে শুভেচ্ছা জানিয়েছেন তাতী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আইনজীবী ও সুভান্যুধায়ীরা।বাগেরহাট জেলা তাতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি বলেন, তাতী লীগ নেতা আইনজীবী ফকির ইফতেখারুল ইসলাম রানাকে মিথ্যা মামলায় ফাসানোর ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। তাকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। যারা তাকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাসিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন এই রাজনীতিবীদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিথ্যা মামলা থেকে খালাস পেলেন তাতী লীগ নেতা

বাগেরহাটে মিথ্যা মামলা থেকে খালাস পেলেন তাতী লীগ নেতা আইনজীবী রানা, নেতাকর্মীদের শুভেচ্ছা

আপডেট টাইম : 05:52:54 pm, Monday, 5 February 2024