বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকান মালিকদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর। শনিবার (৯ জানুয়ারি) রাত ১২ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে স্থানীয় শহিদুল ইসলামের কসমেটিক্সের দোকান, সোহাগ শেখের কসমেটিক্সের দোকান, ফাহিম ইসলামের লেপ তোষকের দোকানসহ বিভিন্ন পণ্যের কয়েকটি দোকান রয়েছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার মোঃ শাহাবুদ্দিন বলেন, রাত ১২টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৮ টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।##
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটের যাত্রাপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই
-
Reporter Name - আপডেট টাইম : 07:30:43 pm, Friday, 9 February 2024
- 256 বার
জনপ্রিয় সংবাদ




















