Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
কোস্টগর্ডের অভিযানে  অস্ত্রসহ ব্যাবসায়ীকে আটক  

রুপসায় কোস্টগর্ডের অভিযানে  অস্ত্রসহ ব্যাবসায়ীকে আটক  

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:57:00 pm, Saturday, 17 February 2024
  • 313 বার

বাগেরহাট প্রতিনিধি

কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন রুপসার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার খানজাহান আলী সেতু এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম মো. আরিফুল ইসলাম পিয়াস (৩৪)। তিনি খুলনার রুপসা উপজেলার পিঠাবো গ্রামের বাসিন্দা। ১৭ ফেব্রয়ারী শনিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক দুপুর ১টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোন অধিনস্থ বিসিজি স্টেশন রূপসার একটি আভিযানিক দল খুলনার রূপসা উপজেলার খান জাহান আলী সেতু সংলগ্ন জাবুসা চৌরাস্তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল কর্তৃক থামার সংকেত প্রদান করা হয় এবং উক্ত মোটরসাইকেল আরোহী কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় কোস্টগার্ডের সদস্যরা  মোটরসাইকেলটিকে ধাওয়া করে রুপসা ব্রীজ সংলগ্ন জাবুসা চৌরাস্তায় এলাকায় মোটরসাইকেলসহ কাতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেল এর পিছনে মাছ বহনকারী একটি বস্তায় অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১টি দেশীয় বন্দুক ও ৫ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। এছাড়াও উক্ত ব্যক্তির নিকট হতে ১টি বাটন মোবাইল ফোন, ৭ টি সিম কার্ড, নগদ ২,২৬৫ টাকা এবং ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র, গুলি ও আটক অস্ত্র ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম পিয়াসকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্থান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

কোস্টগর্ডের অভিযানে  অস্ত্রসহ ব্যাবসায়ীকে আটক  

রুপসায় কোস্টগর্ডের অভিযানে  অস্ত্রসহ ব্যাবসায়ীকে আটক  

আপডেট টাইম : 06:57:00 pm, Saturday, 17 February 2024