Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
অপহৃত কলেজ ছাত্র উদ্ধার, আটক ৬

বাগেরহাটে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার, আটক ৬

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:10:18 pm, Sunday, 18 February 2024
  • 545 বার

বাগেরহাট প্রতিনিধি।

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে বাগেরহাট থেকে অপহরণ করা কলেজ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পিরোজপুরের নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করা হয়।রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের বাগেরহাট সদর মডেল থানায় আনা হয়েছে। মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।অপহৃত শিক্ষার্থী রবিউল শেখ স্বাধীন বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ওমেদ আলী শেখের ছেলে। তিনি বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।আটককৃতরা হলেন, সৈয়দ আল হারুণ (২০), মো. তানিম হোসেন (২৩), সুজন শেখ (২৫), মো. ডালিম ফরাজী (২০), মো. সুজন শেখ (২০) ও সেলিম ওরফে ছলিশ মীর (৫৫)। এদের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায় ও পার্শবর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান জানান, ফেসবুক বন্ধু অপহরণকারী চক্রের নারী সদস্য শারমিন আক্তার শিলা তার জন্মদিনের কথা বলে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফোন করে বাগেরহাট সদরের যাত্রাপুরে বাড়ির বাইরে এনে মাইক্রোবাসে করে কলেজ ছাত্র রবিউলকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা মোবাইলে অপহৃতের বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপন দাবি করে। অপহৃতের বাবা মাসুদ শেখ শনিবার ছেলেকে অপহরণ ও মুক্তিপন দাবির বিষয়টি পুলিশকে জানায়। শনিবার দিবাগত রাতে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে পার্শবর্তী পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে প্রথমে ৬ অপহরণকারীকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য মতে বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ থেকে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধার করেছে। তবে, অপহরণ চক্রের মূলহোতা ফেসবুক বন্ধু শারমিন আক্তার শিলাকে এখনও আটক করা যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপহৃত কলেজ ছাত্র উদ্ধার, আটক ৬

বাগেরহাটে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার, আটক ৬

আপডেট টাইম : 05:10:18 pm, Sunday, 18 February 2024