নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উপজেলার পুটিখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম খানের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের শ্রেনিখালী এলাকায় স্থানীয় সহস্রাধিক নারী-পুরুষ একত্রিক হয়ে এই কর্মসূচি পালন করেন।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন, পুটিখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য শাফিয়া বেগম, সেলিনা বেগম, ইউপি সদস্য শহিদুল ইসলাম মল্লিক, কালাম শেখ, সিদ্দিকুর রহমান, মাসুদ আলম হাওলাদার, আবুল হাসান তালুকদার, স্থানীয় আয়শা বেগম, ফুলবানু বিবি, সরোয়ার হাওলাদার, সোহেল খান, বাবর আলী প্রমুখ।
বক্তারা বলে, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম কখনও অন্যায় করেন না। তার ওয়ার্ডে ঘর, ট্যাংকিসহ সরকারি সুবিধা পেতে কোন টাকা বা ঘুষ লাগে না। কিন্তু তার প্রতিপক্ষরা তার বিরুদ্ধে সরকারি সুবিধা প্রদানের বিপরীতে টাকা গ্রহনের অভিযোগ করেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মিথ্যা অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা।পুটিখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম খান বলেন, পর পর তিনবার আমি ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি এর সুষ্ঠ সমাধান চাই।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ইউপি সদস্যের নামের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাটে ইউপি সদস্যের নামের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
-
Reporter Name - আপডেট টাইম : 07:14:17 pm, Tuesday, 20 February 2024
- 248 বার
Tag :
অপপ্রচারের প্রতিবাদে
জনপ্রিয় সংবাদ




















