নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সহযোগিতার জন্য হার্ট ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিএমএ ভবনে মোড়ক উন্মোচনের মাধ্যমে ফাউন্ডেশনের উদ্বোধন করেন বিশ্ব হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. জগৎ নারুলা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, বাংলাদেশ এনজিওপ্লাস্ট ইন্টারভেনশনের সভাপতি প্রফেসর ডা. এ কে এম ফজলুর রহমান, জাতীয় হৃদ রোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দীন, বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের আহবায়ক প্রফেসর ডা. চৌধুরী হাফিজুল আহসান, যুগ্ন আহবায়ক ডা. মোঃ মোশাররফ হোসেন, সদস্য সচিব এ্যাড. মোঃ মশাহ আলম টুকু।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. অরুণ চন্দ্র মন্ডল, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, ডা. সালেহীন বাচ্চু, প্রফেসর ডা. শওকত আলী খান, ডা. মাহবুবুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, সনাকের সভাপতি রামকৃষ্ণ বসু, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দোকার আসিফ উদ্দিন রাখি প্রমুখ।বক্তারা বলেন, বাগেরহাটে প্রথমবারের মত চালু হওয়া এই ফাউন্ডেশনের হৃদরোগে আক্রান্ত রোগীদের উন্নয়নে কাজ করবে। এটা একটা জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হবে। বাগেরহাটের সকল গুরুত্বপূর্ণ মানুষকে বাগেরহাট ফাউন্ডেশনের সাথে থাকার পরামর্শ দেন অতিথিগণ।
আয়োজকরা জানান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ স¤প্রতি “বাগেরহাট হার্ট ফাউন্ডেশন” কে তালিকাভুক্ত করেছে। বাগেরহাটে হার্টের আধুনিক ও সুলভ চিকিৎসার জন্য হাসপাতাল তৈরী প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়েছে। আশাকরি বাগেরহাটবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু
বাগেরহাটে হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু
-
Reporter Name - আপডেট টাইম : 07:31:14 pm, Thursday, 22 February 2024
- 742 বার
Tag :
হার্ট ফাউন্ডেশন
জনপ্রিয় সংবাদ










