Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
কোস্টগার্ড পশ্চিম জোন

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ কোস্টগার্ড পশ্চিম জোন

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:11:30 pm, Sunday, 25 February 2024
  • 480 বার
স্টাফ রিপোর্টার, মোংলা
আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড’ স্লোগানকে সামনে রেখে সুন্দরবন উপকূলীয় এলাকার অসহায় গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।  ২৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মহসীন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল ও চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবসময় এগিয়ে এসেছে কোস্টগার্ড।এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি সকালে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার একটি মেডিকেল টিম সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার নলিয়ান, সুতারখালি, কামারখালি, কালাবগী এলাকায় গমন করে এবং সকাল সাড়ে ১০টা হতে  দুপুর ১টা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে ১৫০ অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট তামান্না তাবাসসুম এএমসি উপস্থিত ছিলেন।এছাড়াও একইদিন সকাল সাড়ে ৯টা  হতে বেলা সাড়ে ১০টা পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন নলিয়ানে লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন উপকূলীয় অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোস্টগার্ড পশ্চিম জোন

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ কোস্টগার্ড পশ্চিম জোন

আপডেট টাইম : 06:11:30 pm, Sunday, 25 February 2024