জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাট: বাগেরহাটে প্রেসরিলিজ গাইড লাইন ও ভিডিও এডিটিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাগেরহাট কার্যালয়ে অণুষ্ঠিত কর্মশালায় বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ ও খুলণার ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহন করেন।সকালে কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিবিআই, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান। এসময়, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুলসহ পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক সময়ের খবর পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এসএস শোহান। ভিডিও এডিটিং বিষয়ক প্রশিক্ষক ছিলেন সময় টিভির চিত্র সাংবাদিক আমিনুল ইসলাম। প্রশিক্ষনে প্রেস রিলিজ লেখার বিভিন্ন ধাপ, কৌশল এবং ভিডিও এডিটিংয়ের প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যতিক্রমি এই প্রশিক্ষনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন পুলিশ কর্মকর্তাগণ।
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









