Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
মোটরসাইকেলসহ এক ছিনতাইকারি গ্রেপ্তার

বাগেরহাটে মোরেলগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ এক ছিনতাইকারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:04:18 pm, Sunday, 3 March 2024
  • 224 বার

জেলা প্রতিনিধি বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বর্ন ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় শেখ তাজুল ইসলাম শাহিন (৪৫) নামের এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যাবহৃত নম্বরবিহীন বাজাজ-প্লাটিনা নামের একটি  মোটরসাইকেল জব্দ করা হয়। রবিবার (০৩ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়।এর আগে শনিবার (০২ মার্চ) রাতে উপজেলার খাউলিয়া এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়। তবে ছিনতাই হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।গ্রেপ্তার শেখ তাজুল ইসলাম শাহিন উপজেলার খাউলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে। সে স্থানীয় চৌধুরী এন্ড খান সিকে ইটভাটার মার্কেটিং ম্যানেজার পদে চাকুরি করেন। ২০১৬ সালে ৫ জুলাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আবু হানিফকে (৩৮) হত্যা করে পুড়িয়ে আলামত নষ্ট করার চেষ্টা মামলারও চার্জশিটভূক্ত আসামি তিনি।মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক মিঠুন খান বলেন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হলে, তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। গ্রেপ্তার আসামীর  ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে, সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য্য করেছে আদালত। এছাড়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ, ২৩ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায় দূর্বৃত্তরা। ঘটনার পর থেকে ১৬০ ভরি স্বর্ণ ও নগদ দুই লক্ষ টাকা খোয়া যাওয়ার কথা উল্লেখ করলেও, ঘটনার  ৪ দিন পরে ২৭ ফেব্রুয়ারি ৮০ ভরি স্বর্ণ ছিনতাই হয়েছে দাবি করে মামলা দায়ের করেন নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মোটরসাইকেলসহ এক ছিনতাইকারি গ্রেপ্তার

বাগেরহাটে মোরেলগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ এক ছিনতাইকারি গ্রেপ্তার

আপডেট টাইম : 07:04:18 pm, Sunday, 3 March 2024