চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ স্যালোমেশিন চোর চক্রের অন্যতম সদস্য মোঃ আব্দুল মান্নান ফকির (১৯) কে গ্রেফতার করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সোমবার (১৮ মার্চ) বিকেলে বড়বাড়িয়া এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি করা ৬ টি স্যালোমেশিন ও একটি পানির পাম্প উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল মান্নান বড়বাড়িয়া চরপাড়া গ্রামের মোঃ ঝিলু ফকিরের ছেলে। এ ঘটনায় ওই গ্রামের মৃত ছালাম ফকিরের ছেলে রফিক ফকির বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ পূর্বক মঙ্গলবার (১৯ মার্চ) থানায় (৫ নং) একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গ্রেফতারকৃত মোঃ আব্দুল মান্নান ফকিরকে আদালতে প্রেরণ করেছেন।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন জানান, অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মোঃ আব্দুল মান্নান ফকিরকে গ্রেফতার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক তার হেফাজতে থাকা ৬ টি স্যালোমেশিন ও একটি পানির পাম্প উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
চোর চক্রের সদস্য গ্রেফতার
স্যালোমেশিন চোর চক্রের সদস্য গ্রেফতার, ৬ মেশিন ও একটি পাম্প উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : 04:24:22 pm, Tuesday, 19 March 2024
- 220 বার
Tag :
চোর চক্র
জনপ্রিয় সংবাদ










