Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বিশ্ব পানি দিবস-২০২৪ পানি সংকটাপন্ন এলাকা ঘোষনার দাবিতে

বাগেরহাটকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষনার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:19:28 pm, Friday, 22 March 2024
  • 291 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব পানি দিবস-২০২৪ উপলক্ষে শুক্রবার (২২ মার্চ) বেলা ১১ টায় মোংলা উপজেলার দক্ষিনকাইনমারি এলাকায় পশুর নদীর পাড়ে স্থানীয় শত শত বাসিন্দারা কলস মাথায় নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, পশুর রিভার ওয়াটারকিপারের সভাপতি মোঃ নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস ও মংলা টেকনিক্যাল কলেজ’র অধ্যক্ষ মোঃ সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, মোংলা উপজেলার চারদিকে পানি থাকলেও, কোন খাবার পানি নাই। সুন্দরবন উপকূলে ৭৩% পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত বা খারাপ পানি খেতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ পানি আইনের ১৭ ধারা অনুযায়ি বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করতে হবে।
এদিকে একই দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য দেন, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি মুখার্জী রবিন্দ্রনাথ, সাধারণ সম্পাদক শেখ আসাদ, আব্দুস সালাম, সাংবাদিক ইসরাত জাহান প্রমুখ।
বক্তারা বলেন, চারদিকে পানি তারপরও আমরা পানির সংকটে রয়েছি। সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর দেওয়া রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংকি প্রদানের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাব্যতা হারানো নদী, খাল ও পুকুর খননের মাধ্যমে পানি সংকট নিরসনের দাবি জানান বক্তারা।এছাড়া শরণখোলা ও রামপালে একই ধরণের কর্মসূচি পালিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বিশ্ব পানি দিবস-২০২৪ পানি সংকটাপন্ন এলাকা ঘোষনার দাবিতে

বাগেরহাটকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষনার দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : 07:19:28 pm, Friday, 22 March 2024