নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ঘুরে গেলেন সুইডেন-জার্মানের ২০ পর্যটক। শুক্রবার (২২ মার্চ) সকালে মোংলা থেকে সড়ক পথে ষাটগম্বুজ মসজিদে আসেন বিদেশী পর্যটকরা। দীর্ঘক্ষন ষাটগম্বুজ মসজিদ, ঘোড়া দিঘী ও আশপাশের প্রাচীন স্থাপনা ঘুরে দেখে পুনরায় সড়ক পথে মোংলায় ফেরেন তারা। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন প্রাচীণ এই স্থাপনা দেখে আনন্দ প্রকাশ করেন বিদেশীরা।
এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ভারতীয় বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাসে মোংলা বন্দর এলাকায় পৌছায় এই বিদেশী পর্যটকরা। তারা সুন্দরবনের করমজলসহ বিভিন্ন এলাকা ভ্রমন করেন। বিদেশী দর্শনার্থীদের মধ্যে সুইডেনের ১৫ এবং জার্মানের ৫ জন নাগরিক রয়েছে।বাগেরহাট টুরিস্ট পুলিশের ওসি নুরুল ইসলাম বলেন, যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে বিদেশী পর্যটকরা ষাটগম্বুজ ভ্রমন করেছেন। সড়ক পথে মোংলা পৌছে, আজকেই প্রমদতরী গঙ্গা বিলাসে নদী পথে খুলনার আংটিহারা এলাকায় ইমিগ্রেশন শেষ করবেন বিদেশীরা। সকল প্রক্রিয়া শেষে তারা ভারতের উদ্দেশ্যে বাংলাদেশী জলসীমা ত্যাগ করবেন বলে জানান এই কর্মকর্তা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ঘুরলেন
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ঘুরলেন সুইডেন-জার্মানের ২০ পর্যটক
-
Reporter Name - আপডেট টাইম : 07:15:58 pm, Friday, 22 March 2024
- 323 বার
Tag :
সুইডেন-জার্মানের
জনপ্রিয় সংবাদ




















