Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
মাছ ধরা নিয়ে বাক বিতন্ডা  তিন বন কর্মকর্তা

সুন্দরবনে অভায়াশ্রম এলাকায় মাছ ধরা নিয়ে বাক বিতন্ডা  তিন বন কর্মকর্তা আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:22:57 pm, Friday, 22 March 2024
  • 380 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের অভায়াশ্রম এলাকায় মাছ ধরা নিয়ে বাকবিতন্ডার জেড়ে সাবেক ছাত্রলীগ নেতা আসাদ হাওলদারের নেতৃত্বে বনকর্মতাদের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান, ফরেষ্টার মতিউর রহমান ও স্পিড বোট ড্রাইভার সিরাজুল ইসলাম গুরুত্ব আহত হয়েছেন।
এঘটনায় শুক্রবার (২২ মার্চ) শরণখোলা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে আসাদ হাওলাদার, সাইফুল ইসলাম রুবেল খলিফাসহ ৮জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।মামলার এজাহারভুক্ত আসামী মোঃ জসিমকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী বাজারে এই হামলার ঘটনা ঘটে।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দরবনের আলীবান্দা এলাকা পরিদর্শণ শেষে ফেরার পথে খুড়িয়াখালী (শরণখোলা)বাজার নামক স্থানে শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ হাওলাদারের নেতেৃত্বে ১০-১২ জন আমাদের পথরোধ করে। অভ্যায়শ্রমে মাছ ধরার অনুমতি দাবি করে এবং এসিএফ অন্যদের অভায়শ্রমে মাছ ধরার সুযোগ দেয় বলে অভিযোগ করেন। এসময় অভায়াশ্রমে মাছ ধরার অনুমতি প্রদানে অস্বীকৃতি জানালে তারা বনরক্ষীদের উপর হামলা চালায়। এতে (এসিএফ) শেখ মাহাবুব হাসানসহ তিনজন গুরুত্বর আহত হয়েছে। আমাদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান এই বনকর্মকর্তা।
এদিকে বন বিভাগের অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রলীগ নেতা আসাদ হাওলাদার বলেন, এসিএফ মূলত টাকার বিনিময়ে অভায়শ্রমে মাছ ধরার অনুমতি প্রদান করে আসছে। এতে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তার কাছে জানালে এসিএফ ক্ষিপ্ত হয়ে আমাদের একজনকে ধাক্কা মারে। এসময় হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমাদেরও একজন আহত হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান বলেন, হামলার ঘটনায় মোঃ জসিম নামের এক আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত চলছে এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

মাছ ধরা নিয়ে বাক বিতন্ডা  তিন বন কর্মকর্তা

সুন্দরবনে অভায়াশ্রম এলাকায় মাছ ধরা নিয়ে বাক বিতন্ডা  তিন বন কর্মকর্তা আহত

আপডেট টাইম : 07:22:57 pm, Friday, 22 March 2024