বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট শাহিন স্কুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের ছোট কবরখানা মোড় এলাকায় বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা।

বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক আল আমিন খান সুমন, আ্যাড. জান্নাতুল বাকী, আ্যাড. সুমন সিংহ।বাগেরহাট শাহিন স্কুলের পরিচালক মো. ওবাইদুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান শিক্ষিকা কানিজ ফাতিমা গ্লোরী, স্কুল কমিটির সদস্য ড:আয়শা সিদ্দীকা তুবাসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।ইফতারের আগমুহুর্তে দেশ, জাতি ও বিদ্যালয়ের উন্নতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









