Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:00:20 pm, Wednesday, 27 March 2024
  • 218 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৬টায় বাগেরহাট শহরের দশানী এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
পরে দিনটি উপলক্ষে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অভিবাদন ও কুচকাওয়াজে অংশ নেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন।
স্বাধীনতা দিবস উপলক্ষে পালিত কর্মসূচিতে বাগেরহাট-খুলনা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার  বানু লুচি, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান,বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল,জেলা কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করার কথা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট টাইম : 05:00:20 pm, Wednesday, 27 March 2024