Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
ঈদের আগে একটু খাবার হাসি ফুটিয়েছে দরিদ্রদের মুখে

বাগেরহাটে ঈদের আগে একটু খাবার হাসি ফুটিয়েছে দরিদ্রদের মুখে

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:10:27 pm, Monday, 8 April 2024
  • 958 বার

oppo_2

জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাট বয়সের ছাপ স্পষ্ট শরীরে, লাঠি ছাড়া হাটার শক্তিও নেই। স্বামী-সন্তান কিছুই নেই ষাটোর্ধ্ব কভুরন বেগমের। মানুষের দেওয়া দানেই দু-মুঠো খাবার জোটে তার। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাজার সংলগ্ন একটি কুড়ে ঘরে থাকেন তিনি। দুদিন বাদেই ঈদ। ঈদের দিনও অভুক্ত থাকার শংকা ছিলো তার মন জুড়ে। তবে ঈদের আগে হাজার টাকার খাদ্য সামগ্রী পেয়ে তার সেই শংকা আন্দন্দে রূপ নিয়েছে। সোমবার সকালে মোল্লাহাট উপজেলার চৌরঙ্গি মোড় এলাকায় ব্যবসায়ী মিজানুর রহমান লফিজের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। দ্রব্যমূল্যের উর্দ্ধোগতির বাজারে এমন উপহার সামগ্রী পেয়ে খুশি দরিদ্ররা।কভুরন বেগম বলেন, স্বামী, ছেলে-মেয়ে কেউ নেই পৃথিবীতে। চেয়ে-চিন্তে খাই। ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী পেয়ে খুব ভাল লাগছে।স্থানীয় ভ্যান চালক সোহরাব শেখ বলেন, বাজারের খুব খারাপ অবস্থা, যা আয় করি তাতে সংসার চালানো খুব কষ্ট। আর উৎসব আসলে কিছুটা ভাল খাবার খেতে মন চাইলেও, সামর্থ্য না থাকার কারণে পারি না। তবে এখান থেকে যা পেয়েছি, ঈদের দিন একটা মুরগি কিনলে একটু পোলাও ভাত খেতে পারব।

শুধু কভুরণ আর সোহরাব নয়, একই রকম অভিব্যক্তি ঈদ উপহার পাওয়া অনেকের-ই। এদিন এই ব্যবসায়ীর পক্ষ থেকে সহস্রাধিক দরিদ্র মানুষকে পোলাও চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, সেমাই, দুধ ও চিনি প্রদান করা হয়।ব্যবসায়ী মিজানুর রহমান লফিজ বলেন, মায়ের স্বপ্ন ছিল আমরা যাতে দরিদ্র মানুষকে দান করি। এজন্যই আমি প্রতিবছর ঈদ, রোজা ও বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করে থাকি। এছাড়া নিয়মিত ৯০টি পরিবারকে তাদের খাবারের জন্য প্রয়োজনীয় চাল কিনে দেই। সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের সাধ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

oppo_34

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ঈদের আগে একটু খাবার হাসি ফুটিয়েছে দরিদ্রদের মুখে

বাগেরহাটে ঈদের আগে একটু খাবার হাসি ফুটিয়েছে দরিদ্রদের মুখে

আপডেট টাইম : 06:10:27 pm, Monday, 8 April 2024