Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
তিন উপজেলায় ২৭ প্রার্থীর মনোনয়ণ দাখিল

বাগেরহাটের তিন উপজেলায় ২৭ প্রার্থীর মনোনয়ণ দাখিল

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:30:20 pm, Monday, 15 April 2024
  • 527 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে প্রথমধাপে তিনটি উপজেলা পরিষদের নির্বাচনে ২৭ জন প্রার্থী মনোনয়ণ পত্র দাখিল করেছেন প্রার্থীরা। অনলাইনে আবেদন দাখিলের পর শেষ দিন সোমবার(১৫ এপ্রিল) দুপুরে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন।
তফসিল অনুযায়ী, প্রথমধাপে জেলার বাগেরহাট সদর, রামপাল ও কচুয়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৮ থেকে ২০ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল,২১ এপ্রিল আপিল নিষ্পত্তি,২২ এপ্রিলপ্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, ২৩ এপ্রিল প্রতিক বরাদ্দ এবং ৮ মে ভোট গ্রহন হওয়ার কথা রয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিজিয়া পারভিন। যার ফলে এই দুই প্রার্থী এই উপজেলায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদে সরদার মাসুদুর রহমান, শেখ মাহমুদ আলী, মো. আমিরুল ইসলাম ও খান রেজাউল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছন।

কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মহিলা নাজমা সরোয়ার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কেএম ফরিদ হাসান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস এবং প্রায়ত উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের ছেলে যুবলীগ নেতা মেহেদী হাসান বাবু মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাধবী রানী , হনুফা খাতুন ও মোসা. ইয়াসমিন আক্তার এবং ভাইস চেয়ারম্যান পদে ফিরোজ আহমেদ ও শেখ সুমন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জামিল হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোঃ আবু সাইদ, রামপাল উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান ও জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারি সেক্রেটারী মোঃ ইকবাল হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে জামায়াতের এই নেতা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পত্র প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন জামায়াতের এই নেতা।
এছাড়া এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ হোসনেয়ারা ও মোসাঃ ছায়রা খাতুন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নুরুল হক, মোল্যা মাসুদ বিল্লাহ, মো. আবুল কালাম আজাদ, মো. আসাদুজ্জামান ও মেহেদী হাসান (মিন্টু) মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কোন প্রকার জুট জামেলা ছাড়াই অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করতে পেরেছেন প্রার্থীরা । তারা নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী।

জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সেক জালাল উদ্দিন বলেন, অনলাইনে আবেদন দাখিলের পর শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। তবে ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

তিন উপজেলায় ২৭ প্রার্থীর মনোনয়ণ দাখিল

বাগেরহাটের তিন উপজেলায় ২৭ প্রার্থীর মনোনয়ণ দাখিল

আপডেট টাইম : 07:30:20 pm, Monday, 15 April 2024