Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
টাকা লুটের অভিযোগ

বাগেরহাটে পাওনা টাকা চাওয়ায় টাকা লুটের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:52:22 pm, Tuesday, 16 April 2024
  • 367 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে বিকাশ এজেন্টকে মারধর করে ৫ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ উঠেছে। আহত বিকাশ এজেন্টকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা। সোমবার (১৫ এপ্রিল) রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোড় বাজারে এই ঘটনা ঘটে।আহত বিকাশ এজেন্ট মোঃ রাকিব শনিরজোড় এলাকার বাসিন্দা। হামলকারীরাও একই এলাকার বাসিন্দা।
আহত বিকাশ এজেন্ট মোঃ রাকিব বলেন, স্থানীয় আল আমিনের কাছে রিচার্জ বাবদ ২‘শ টাকা পেতাম। সন্ধ্যায় টাকা চাইলে আল আমিন ক্ষিপ্ত হয় এবং আমাকে গালিগালাজ করে। এক পর্যায়ে আল আমিন, তার মামা মোতালেব হাওলাদার, মোতালেব হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার ও জামাতা মোঃ বাদশা আমাকে মারধর শুরু করে। ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে আহত করে। পরে দোকানে থাকা ব্যবসার আনুমানিক ৫লাখ টাকার বেশি লুটে নিয়ে যায়। আমি এই ঘটনার বিচার চাই।রাকিবের বাবা ওলি হাওলাদার বলেন, ওরা শুধু আমার ছেলেকে মারেনি। এর আগে এলাকার অনেককে মারধর করেছে।চেয়ারম্যান-মেম্বার কাউকে তারা মানে না। আমরা ওদের বিচার চাই।
ব্যবসায়ী আব্দুল কাইয়ুম হাওলাদার বলেন, টাকা পাবে টাকা দিয়ে দিবে। এটা নিয়ে ঝামেলা করে ব্যবসায়ীকে মারধর করাটা দৃষ্ঠতা। তারা চাঁদাও চেয়েছে রাকিবের কাছে। আমরা হামলাকারীদের শাস্তি চাই।
এদিকে ব্যবসায়ী রাকিবের অভিযোগ অস্বীকার করে আল আমিন বলেন, রাকিবের পাওনা ২‘শ টাকার জন্য সে আমাকে গালিগালাজ শুরু করে।মামা মোতালেব হাওলাদার গালিগালাজ করতে নিষেধ করলে, তাকেও গালিগালাজ করে এবং মামাকে ধাক্কা দেয়। তখন মামার ছেলেরা এগিয়ে আসলে আমাদের মধ্যে হাতাহাতি হয়। তবে দোকান থেকে কোন টাকা নেওয়া হয়নি। ছোট বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য রাকিব টাকা লুটের মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন আল আমিন।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামছউদ্দিন বলেন, একটি মারধরের ঘটনা শুনেছি। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

টাকা লুটের অভিযোগ

বাগেরহাটে পাওনা টাকা চাওয়ায় টাকা লুটের অভিযোগ

আপডেট টাইম : 10:52:22 pm, Tuesday, 16 April 2024