Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
প্রথমবারের মত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

বাগেরহাটে প্রথমবারের মত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:14:06 pm, Friday, 19 April 2024
  • 213 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের প্রত্যন্ত উপজেলা কচুয়ায় প্রথমবারের মত উন্মুক্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় কচুয়া উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা শুরু হয়। সাইনবোর্ড-কচুয়া সড়কের চরকাঠি নামক স্থান ঘুরে উপজেলা সদরের হাজেরা খাতুন হেলথ কেয়ার সেন্টার চত্বরে এসে জড় হয় প্রতিযোগীরা। একই ধরণের টিশার্ট পড়া বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগিদের উপস্থিতিতে চত্বরটি এক মিলন মেলায় পরিনত হয়। স্থাণীয় তরুণদের স্বেচ্ছাসেবি সংগঠন মর্নিংবার্ড এই ব্যতিক্রমী আয়োজনে ১০৩ জন প্রতিযোগী অংশগ্রহন করেন।
কচুয়ার মত পিছিয়ে পড়া উপজেলায় এমন আয়োজনে খুশি অংশগ্রহনকারী ও স্থানীয়রা। ম্যারাথনে অংশ নেওয়া চিকিৎসক বেলফার হোসেন বলেন, মানুষের পেটের দিকে তাকালে বোঝা যায় সে কি পরিমান রোগের ঝুকিতে আছে। আর পেট স্বাভাবিক রাখার জন্য দৌড়ের কোন বিকল্প নেই। কচুয়ার এই আয়োজন খুব ভাল লেগেছে। মাঝে মাঝে এমন আয়োজন স্থানীয়দের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
ঢাকা থেকে ম্যারাথনে অংশ নিতে আসা সাংবাদিক আহরার হোসেন আরিফ বলেন, ম্যারাথনে আসব বলে ঈদের ছুটিতে বাড়িতে আসিনি।কচুয়ার মত জায়গায় এমন আয়োজন ভাবতেই ভাল লাগছে। এই ধরণের সামাজিক কর্মসূচি তরুণদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে।
সাইনবোর্ড-কচুয়া সড়কের ৬ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে একমাত্র মোঃ রাজু সুমন নামের এক যুবক খালি পায়ে অংশগ্রহন করেন। তিনি এই দৌড়ে প্রথম হন। দ্বিতীয় হন তারিক হাসান এবং তৃতীয় স্থান অধিকার করেন ডা. দিপঞ্জয় মিরবর। পরে বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল তুলে দেন অতিথিগণ। অংশগ্রহকারী সকলকে মেডেল ও টিশার্ট প্রদান করা হয় মর্নিং বার্ডের পক্ষ থেকে।
পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদুর রহমান, ডা. বেলফার হোসেন, ডা. জব্বার ফারুকী, সাংবাদিক আহরার হোসেন আরিফ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহসীন হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, যুবলীগ নেতা মেহেদী হাসান বাবু, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ঝুমুর, ব্যবসায়ী মঈনুল ইসলাম শিকদার, উদ্যোক্তা শেখ সুজনসহ গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মর্নিং বার্ডের অংশগ্রহনে এই ম্যারাথনে ১০৩ জন প্রতেিযাগী অংশগ্রহন করেন।
মর্নিংবার্ডের অন্যতম উদ্যোক্তা ডা. দিপঞ্জয় মিরবর বলেন, একটা মানুষের মৃত্যু পর্যন্ত শুধু দেহটাই থাকবে। কিন্তু নানা কারণে আমরা এই দেহ তথা স্বাস্থ্যের যতœ নেই না। আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল। এই বিষয়ে সচেতন করতেই আমাদের এই আয়োজন। আয়োজনটি অনেক সফল হয়েছে। কচুয়া উপজেলায় বাড়ি থাকা স্বত্তেও কাজের সূত্রে যারা ঢাকাসহ বিভিন্ন এলাকায় অবস্থান করতেন, তারাও আমাদের যাকে সারা দিয়ে এসেছেন ম্যারাথনে। এক কথায় কচুয়াবাসীর একটা মিলন মেলার সৃষ্টি হয়েছিল ম্যারাথন ঘীরে। আগামীতেও এ ধরণের আয়োজন করার আশ্বাস দেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথমবারের মত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

বাগেরহাটে প্রথমবারের মত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

আপডেট টাইম : 06:14:06 pm, Friday, 19 April 2024